মুক্তিযুদ্ধের পক্ষের সরকার হিসেবে পরিচিত আওয়ামী লীগ- মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজ করবে, দেশের মানুষ সেটা কোনভাবেই প্রত্যাশা করে না। অথচ এই অপ্রত্যাশিত ঘটনাগুলোই ঘটছে। মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে যা হচ্ছে- তাতে সরকার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কি না, সেটাই অনেককে নতুন করে ভাববার অবকাশ দিয়েছে। কারণ, শুধু অমুক্তিযোদ্ধাই নন, এমনকি রাজাকারকেও মুক্তিযোদ্ধার সনদ দেয়া হয়েছে এই সরকারের আমলে। যা হতাশ করেছে সচেতন মানুষকে।এটা বলার অপেক্ষা রাখে না যে, মুক্তিযুদ্ধ এদেশের মানুষের কাছে...বিস্তারিত
ভর্তি বাণিজ্য রুখতে পারেনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো অনুষ্ঠিত অনলাইন ভর্তি পরীক্ষা। অনলাইনে ভর্তি ফরম সংগ্রহ এবং জমাদান প্রক্রিয়া শুরু হওয়ায় ছাত্র-ছাত্রীদের জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো প্রসপেক্টাস ও ফরম বিক্রি এবং অহেতুক হয়রানি করতে না পারলেও থেমে থাকেনি ভর্তি বাণিজ্যসহ বেশ কিছু গোঁজামিল।দু'একটি কলেজের জালিয়াতচক্র নকল ফরম বানিয়ে বিক্রির চেষ্টাও করেছে বলে অভিযোগ পেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সাথে সাক্ষাৎ করলে তিনি শিক্ষার্থী ভর্তির ব্যাপারে অনিয়মকে প্রশ্রয়...বিস্তারিত
চলতি ২০১০-১১ অর্থবছরে প্রতিশ্রুত ঋণ, অনুদান এবং প্রকল্প সহায়তার অর্থ ছাড় করার ক্ষেত্রে দাতা দেশ ও সংস্থার কাছ থেকে আশানুরূপ সাড়া পাচ্ছে না সরকার। অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে বিভিন্ন দাতা দেশ ও সংস্থা ৬ কোটি ডলারের কিছু বেশি প্রায় ৪২৭ কোটি টাকার সমপরিমাণ অর্থ ছাড় করে। অর্থবছরের প্রথম দুই মাসের এ ছাড় ২০০৯-১০ অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় অর্ধেক। গেলো অর্থবছরের প্রথম দুই মাসে ঋণ, অনুদান এবং প্রকল্প সহায়তা মিলে ছাড় করা হয়েছিল ১১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার...বিস্তারিত