ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মশার উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত নগরীর বিভিন্ন এলাকার জলাশয়ের কচুরিপানা পরিষ্কারের জন্য বরাদ্দকৃত টাকার সিংহভাগই লোপাটের অভিযোগ উঠেছে। আঞ্চলিক নির্বাহি কর্মকর্তা এবং আঞ্চলিক সহকারী স্বাস্থ্য কর্মকর্তার যোগসাজশে কচুরিপানা পরিষ্কারে বার্ষিক বরাদ্দকৃত টাকা লোপাট হচ্ছে। কিন্তু তাদের জবাবদিহিতার বালাই নেই। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তদন্ত হলে বেরিয়ে আসবে কচুরিপানা পরিষ্কারের নামে প্রতি বছর কারা কিভাবে কোটি টাকা লোপাট করে চলছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীর হোটেল সোনারগাঁও সংলগ্ন...বিস্তারিত
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দেশের সরকারি মালিকানাধীন একমাত্র বাণিজ্যিক প্রতিষ্ঠান টেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ পর্যন্ত সফল হতে পারছে না। প্রধানমন্ত্রীর নির্দেশের দীর্ঘ দিন পরও বাজার নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি প্রতিষ্ঠানটি। অভিযোগ রয়েছে, ব্যবসায়ী ও এক শ্রেণীর দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ইচ্ছে করেই টিসিবিকে সফল হতে দিচ্ছে না। কারন টিসিবি সচল থাকলে ব্যবসায়ীরা ইচ্ছে মত ফায়দা লুটতে পারবে না। আর টিসিবি'র ব্যর্থতায় ইচ্ছে মতো বেড়ে চলেছে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া।বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইশতিহারে ছিল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয়...বিস্তারিত
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (সাবেক বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) ইজারা নিয়ে ওরিয়ন গ্রুপ আরেকটি নজিরবিহীন দুর্নীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। চুক্তির শর্ত ভঙ্গ করে দীর্ঘ প্রায় ৫ বছর ধরে অবৈধভাবে এ সম্মেলন কেন্দ্রটি পরিচালনা করে আসছিলো ওরিয়নের অঙ্গ প্রতিষ্ঠান আগ্রাবাদ এ্যাকম কনসোর্টিয়াম লিমিটেড। ওরিয়নের মালিক বিতর্কিত ব্যবসায়ী ওবায়দুল করিম গত চারদলীয় জোট সরকারের আমলে কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদের আনুকূল্যে নামমাত্র মূল্যে এ সম্মেলন কেন্দ্রটি ইজারা নেন। এরপর একের পর এক ইজারা চুক্তির...বিস্তারিত
গত মাসের প্রথম দিকে ১৩ জন যুগ্ম জেলা জজ পদমর্যাদার বিচারকের অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতির প্রস্তাব অনুমোদন হয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আসে। কিন্তু এখন পর্যন্ত এদের পদোন্নতি কার্যকর হয়নি। জানা গেছে, পদোন্নতি ও পদায়ন কার্যকর না হওয়ার নেপথ্যে কাজ করছেন ঢাকার এডিশনাল সিএমএম হাবিবুর রহমান। সুপ্রিম কোর্টে পাঠানোর জন্য তৈরি করা পদায়নের সার-সংক্ষেপে তাকে আবারো ঢাকায় ভাল পদে পোস্টিংয়ের প্রস্তাব রয়েছে। সূত্র জানিয়েছে, এ অবৈধ প্রস্তাব প্রধান বিচারপতি প্রত্যাখ্যান করবেন এমন আশঙ্কায় তিনি মন্ত্রণালয়ে প্রভাব খাটিয়ে...বিস্তারিত
দুর্নীতি ও অনিয়মের মহা-আখড়ায় পরিণত হয়েছে শিক্ষা প্রকৌশল অধিদফতর (ইইডি)। টেন্ডারবাজ আর অস্ত্রবাজদের সঙ্গে প্রতিষ্ঠানটির এক শ্রেণীর প্রকৌশলী এবং কর্মকর্তার সমন্বয়ে গড়ে উঠা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে গোটা শিক্ষাখাতের উন্নয়ন কর্মকা-। এই সিন্ডিকেটের কারণে শিক্ষাভবনে সৃষ্টি হয়েছে ত্রাসের রাজত্ব। পছন্দের ঠিকাদারকে মোটা কমিশনের বিনিময়ে কাজ প্রদান, সর্বনিম্ন দরদাতাকে ধরে এনে টেন্ডার প্রত্যাহার করানো, প্রকল্প পিছিয়ে দেয়ার মাধ্যমে সরকারকে ব্যর্থ প্রমাণ করা, নামেমাত্র নির্মাণ কাজ করা, ভুতুড়ে প্রকল্পের ওপর বিল তৈরি করে...বিস্তারিত
সংবিধান সংশোধন নিয়ে চলমান বিতর্কের কড়াইয়ে ঘি ঢেলেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নয়া ফর্মুলা। গত সপ্তায় সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির বৈঠকে হাজির হয়ে এই ফর্মুলা উপস্থাপন করেন তিনি। গত কয়েকদিন ধরে রাজনৈতিক সভা-সেমিনার থেকে শুরু করে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টক-শোগুলোয় পর্যন্ত ওই ফর্মুলা নিয়ে প্রবল বাকযুদ্ধ চলছে। বিরোধী দল এটিকে 'ষড়যন্ত্রমূলক' বলে দাবি করেছে। এই ফর্মুলা কার্যকরের চেষ্টা করা হলে তীব্র প্রতিরোধেরও ইঙ্গিত দিয়েছে তারা।...বিস্তারিত
রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় গৃহায়নের ২৯ প্লট গত ১৫ বছর ধরে জবরদখলের ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ দখলসহ অনিয়ম খতিয়ে দেখতে গত ২৭ এপ্রিল বুধবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গৃৃহায়নের এক অফিস আদেশে এ তদন্তের কথা জানা গেছে। জবরদখলের ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান করা হয়েছে গৃহায়নের ভূমিব্যবস্থা বিভাগের পরিচালক বাসুদেব গাঙ্গুলীকে। কমিটির অপর দু'সদস্য হলেন, উপ-পরিচালক টিপু সুলতান ও মিরপুরের নির্বাহি প্রকৌশলী কাজী আবু হানিফ। গত সোমবার অনলাইন দৈনিক শীর্ষ নিউজ ডটকম এবং সাপ্তাহিক...বিস্তারিত
পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম আর্থিক অনিয়ম ও দুর্নীর্তির বেড়াজালে জড়িয়ে পড়েছে। সরকারি অর্থ হাতিয়ে নিতে 'ভুয়া' ক্ষতিগ্রস্ত সেজে কোটি কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করছে একটি সংঘবদ্ধ অসাধু চক্র। অন্যদিকে প্রকৃত মালিক হয়েও মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে ক্ষতিপূরণ নিতে হচ্ছে অনেককে। এমন হাজারো অভিযোগ স্থানীয় ক্ষতিগ্রস্তদের। প্রকল্প সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের বহুদিনের স্বপ্ন পদ্মা সেতু নির্মাণের জন্য মুন্সিগঞ্জ জেলার মাওয়া ও...বিস্তারিত
মুক্তিযোদ্ধাদের সরকারি কোনো তালিকায় তার নাম নেই। মুক্তিযোদ্ধা ছিলেন, এমন দাবিও কখনো করেননি। সরকারি প্রজ্ঞাপনে মুক্তিযোদ্ধার তালিকায় হঠাৎ তার নাম। বিস্ময়ে সবাই হতবাক।সরকারি প্রজ্ঞাপনে প্রকাশ পাওয়া হঠাৎ এই মুক্তিযোদ্ধার নাম মুহাম্মদ হারূনুর রশিদ। তিনি ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক ও কেন্দ্রীয় লাইব্রেরি প্রকল্প পরিচালক। দীর্ঘ চাকরি জীবন শেষে বর্তমানে তিনি অবসরকালীন ছুটিতে আছেন।সূত্রের দাবি, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় অবসরকালীন মেয়াদ বাড়ানোর সুযোগ নিতেই হারূনুর রশিদ গত বছরের শেষ দিকে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন। চাকরির মেয়াদ বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি...বিস্তারিত
গত ২০ এপ্রিল জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ নামে একটি সংগঠন জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডাকে। সংবাদ সম্মেলনের বিষয় হলো, মুফতি ফজলুল হক আমিনীসহ এক শ্রেণীর আলেম সরকার প্রণীত জাতীয় নারী উন্নয়ন নীতির বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করছে। জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের অবস্থান স্বভাবতই নারীনীতির পক্ষে। নতুন এই সংগঠনটির আহ্বায়ক হচ্ছেন মাওলানা মুজিবুর রহমান যুক্তিবাদী। তার আরেক পরিচয় হচ্ছে তিনি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ওলামা পার্টির সভাপতি।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের...বিস্তারিত
ইউনাইটেড সুন্নী ফ্রন্ট ও বাংলাদেশ আওয়ামী ওলামা পরিষদ। মহাজোট সরকার সমর্থক দু'টি সংগঠন। দু'টি সংগঠনের জন্ম সাম্প্রতিক সময়ে। গত ২৭ এপ্রিল দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই দু'টি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। কিন্তু সংগঠন প্যাডে পাঠানো দু'টি সংবাদ বিজ্ঞপ্তি ধূম্রজাল সৃষ্টি করে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য রাতে দু'টি সংগঠনের প্যাডে ব্যবহূত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে দেখা দেয় বিপত্তি। দু'টি সংগঠনের অস্থায়ী ঠিকানা ভিন্ন হলেও দেখা যায় চারটি মোবাইল ফোন নম্বর একই ঠিকানায় ব্যবহার হচ্ছে। যেমন- ০১৭১৫১৭৭০৩৭, ০১৭১৫-৪৯০৭৫৩, ০১৭১৫-০৫১৪৮৭, ০১৮২৯-৬৪১৮৪৪। এর...বিস্তারিত
চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নেতাদের দাপটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক এবং সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। তাদের অবৈধ কর্মকা-ের কারণে এখানকার রোগীদের চিকিৎসায় ভোগান্তি হচ্ছে। চিকিৎসার জন্য সিট পেতে হলে সমিতির নেতা এবং তাদের অনুসারীদের অর্থ দিতে হয়। কর্তৃপক্ষের ওপর অবৈধ প্রভাব খাটিয়ে এ সমিতির নেতারা হাসপাতালের ৫টি কক্ষ দখলে রেখেছেন। এমনকি কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে তাদের দখলে নেয়া হাসপাতালের দু'টি কক্ষ সংস্কারের উদ্যোগ নেন এবং দেয়ালও ভেঙে ফেলেন। সূত্র জানিয়েছে, কক্ষ দু'টি দোকান হিসেবে ভাড়া দেয়ার...বিস্তারিত
অর্থের বিনিময়ে অবৈধভাবে সচিবালয়ে লোক প্রবেশ করানোর অপরাধে সুবেদার এনামুলকে সচিবালয় থেকে সরিয়ে দেয়া হয়েছে। এনামুল সচিবালয় ২ নম্বর গেটে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। গত ২৭ এপ্রিল বুধবার সরকারি এক আদেশে তাকে সচিবালয় থেকে প্রত্যাহার করে রাজারবাগ পুলিশ লাইনে ফিরিয়ে আনা হয় এবং ওই দিনই তিনি সচিবালয় থেকে রিলিজ নিয়েছেন। সচিবালয়ে অবৈধভাবে লোক প্রবেশ করানোসহ বিভিন্ন অপকর্ম নিয়ে ইতিপূর্বে সাপ্তাহিক শীর্ষ কাগজসহ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ ছাপা হয়। এরই প্রেক্ষিতে এনামুলকে সচিবালয় থেকে সরিয়ে দেয়া হয়।জানা যায়, সচিবালয়ে সুবেদার এনামুলের নেতৃত্বাধীন...বিস্তারিত
দেশে ৫০টিরও বেশি উপজাতি নৃ-গোষ্ঠী বসবাস করছে। এই সব জাতিগোষ্ঠী নানা সময়, নানান ভাবে তাদের ঐতিহ্যকে তুলে ধরেছে। কিন্তু তাদের সম্পর্কে ভুল তথ্য প্রকাশের কারণে এই উপজাতিদের পরিচয় বিকৃত হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণীর ভুলে ভরা পরিবেশ পরিচিতি সমাজ বইয়ে চলছে শিক্ষা কার্যক্রম । এতে গোটা দেশের কোমলমতি শিক্ষার্থীরাও ভুল শিক্ষা গ্রহণ করে বিভ্রান্ত হচ্ছে। এনসিটিবির প্রকাশিত বই লেখার জন্য লেখকদের পর্যাপ্ত সময় না দেয়া, অভিজ্ঞ লেখকদের বই লেখতে না দেয়া, অবহেলা ও দায়িত্বহীনতা, উপজাতিদের সম্পর্কে...বিস্তারিত
ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মহাজোট নিয়ে নতুন নতুন সঙ্কট মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে মহাজোট সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেও মেয়াদের অর্ধেক সময় পার করতে না করতেই নিত্য-নতুন সমস্যা তাকে চেপে ধরেছে। সরকারের সকল কর্মকা- মূলত একব্যক্তি কেন্দ্রিক হওয়ায় প্রতিটি ক্ষেত্রে জটলা বেঁধে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, শেয়ারবাজার কেলেঙ্কারি, বিদ্যুৎ ও গ্যাস সঙ্কট, আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, রাজধানীর অসহনীয় যানজটসহ জনজীবনের অন্তহীন সমস্যা সমাধানে বলা যায় আ'লীগ সরকার মোটামুটি ব্যর্থ হয়েছে।...বিস্তারিত
পুলিশ সদর দপ্তরের পরিদর্শক ওমর ফারুকের দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুদক। চাকরিকালে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ, দুর্নীতির অভিযোগ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে দুদক অনুসন্ধান শুরু করেছে। সম্পদের হিসাব চেয়ে পুলিশ পরিদর্শক ওমর ফারুককে এ সপ্তায় নোটিশ দেয়া হচ্ছে। গত বৃহস্পতিবার তাকে নোটিশ দেয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। নোটিশ জারির পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে হিসাব দাখিলের জন্য বলা হয়েছে। এতে ওমর ফারুক ও তার স্ত্রী নাসিম আরা বেগমের নামে থাকা সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ দিতেও বলা হয়। দুদকের সহকারী পরিচালক শাহিন...বিস্তারিত
সম্প্রতি সরকার নতুন করে তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে। বিডিং রাউন্ড ২০১১ নামের এ পরিকল্পনার আওতায় স্থলভাগের ২৩ টি ও অগভীর সমুদ্রের ৮ টিসহ মোট ৩১ টি বস্নকের জন্য আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হবে। গত ৬ এপ্রিল আন্তঃমন্ত্রণালয় এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়। সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। এমনকি পেট্রোবাংলা ও বাপেক্সের অনেক কর্মকর্তা এর বিরোধিতা করছেন। তারা বলছেন, স্থলভাগে আর কোন বিদেশি কোম্পানি আনা ঠিক হবে না। তারা উৎপাদন-বণ্টন চুক্তির (পিএসসি) আওতায় দেশের কোনো গ্যাস ক্ষেত্র বহুজাতিক কোম্পানির...বিস্তারিত
ভূমি মন্ত্রণালয়ের সাবেক হিসাব রক্ষক মতিয়র রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কমিশনের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ ভুঁইয়া বাদী হয়ে বুধবার বিকেলে ডিএমপির রমনা থানায় মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, মতিয়র রহমান দীর্ঘদিন ভূমি মন্ত্রণালয়ের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিস নির্মাণ প্রকল্পের হিসাব রক্ষক হিসেবে চাকরি করেন। চাকরিকালে তার বিরুদ্ধে কমিশন বাণিজ্যসহ ঘুষ, দুর্নীতির অভিযোগ উঠে। বর্তমানে তিনি অবসরে আছেন। ২০১০ সালের ১৮ মার্চ...বিস্তারিত