ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী উইলিয়াম আর্থার ফিলিপ লুইসের জন্ম ১৯৮২ সালের ২১ জুন। বাবা প্রিন্স চার্লস ও মা ডায়ানা স্পেন্সা। ১৯৮২ সালের ৪ আগস্ট রানী মাতার ৮২তম জন্মদিনে বাকিংহাম প্যালেসে ক্যান্টারবারির আর্চ বিশপ উইলিয়ামকে খ্রিস্টধর্মে দীক্ষা দেন। ১৯৮৫ সালে লন্ডনের জেন মাইনর স্কুলে নার্সারিতে ভর্তি হন উইলিয়াম। ভূগোলের ওপর এ লেভেল শেষ করে ২০০১ সালে উইলিয়াম ভর্তি হন সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই ভূগোলের ওপর গ্র্যাজুয়েশন করে সামরিক বাহিনীতে যোগ দেন...বিস্তারিত
ক্যাথরিন এলিজাবেথ কেট মিডলটনের জন্ম ১৯৮২ সালের ৯ জানুয়ারি পশ্চিম লন্ডনের ব্রেকশায়ারে। কেটের পিতামহ ছিলেন একজন খনিশ্রমিক। তিন ভাই-বোনের মধ্যে কেট সবচেয়ে বড়। এ-গ্রেড নিয়ে স্কুলজীবন শেষ করেন তিনি। বাবা মাইকেল ফ্রান্সিস মিডলটন ছিলেন ব্রিটিশ এয়ারওয়েজের এয়ার লাইন্স অফিসার এবং মা ক্যারল এলিজাবেথ এয়ার হোস্টেস। ১৯৯৪ সালে বাবার পোস্টিং জর্ডানে হলে দীর্ঘ সময় তাকে কাটাতে হয় রাজধানী আম্মানে। মেলবোর্ন কলেজে পড়া শেষে ২০০১ সালে স্কটল্যান্ডে অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কেট।...বিস্তারিত