মোটা হলে এই হয়, সেই হয়_ কত কিছুই না শোনা যায়। মোটা মানুষ কীভাবে ওজন কমাতে পারে সে ব্যাপারেও অনেক পরামর্শ পাওয়া যায়। কিন্তু ওজন অস্বাভাবিক রকম কম হলে কী সমস্যা হতে পারে সে ব্যাপারে কিন্তু বেশি কিছু জানা যায় না। তরুণী গিয়াদ্রেকে দেখে তার বন্ধু ফ্রাঙ্কের মন্তব্য, 'ইস্, আমি যদি তোমার মত হতে পারতাম!' এখানে গিয়াদ্রের ওজন অস্বাভাবিক রকমের কম। আর ফ্রাঙ্কের উল্টো। তার ওজন আবার একটু যেন বেশিই...বিস্তারিত
আপনার কী আইফোন অথবা আইপ্যাড রয়েছে? তাহলে আপনি যখন যেখানে যাচ্ছেন তার সব তথ্য জেনে যাচ্ছে অ্যাপল। এমনটাই বলেছেন দু'জন ব্রিটিশ গবেষক। ফলে নড়েচড়ে বসেছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকর্তা ও রাজনীতিবিদরা।ওই দুই ব্রিটিশ গবেষক হলেন অ্যালাসডেয়ার অ্যালান ও পিট ওয়ারডেন। সমপ্রতি ক্যালিফোর্নিয়ার একটি সম্মেলনে তারা বলেন, যে দিন থেকে অ্যাপল তাদের অপারেটিং সিস্টেম 'আইওএস ৪' চালু করেছে সে দিন থেকেই ব্যবহারকারীদের যাবতীয় তথ্য পেতে শুরু করেছে তারা। এই হিসেবে গত জুন থেকে সব তথ্য জমা হচ্ছে। অর্থাৎ প্রায় এক বছর...বিস্তারিত
ইন্দোনেশিয়ায় সাম্প্রদায়িক আচরণের শিকার হয়েছিলেন শিশু ওবামা এবং নিজের মা-কে সৎ পিতার হাতে মারধর খেতেও দেখেছিলেন তিনি। ওবামার মায়ের সংঘাতপূর্ণ জীবন নিয়ে লেখা 'আ সিঙ্গল উইমেন: দ্য আনটোল্ড স্টোরি অব বারাক ওবামাস মাদার' বইয়ে এসব কথার উল্লেখ রয়েছে। প্রকাশিতব্য এ বইয়ের বেশ কিছু অংশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। বইটিতে মার্কিন প্রেসিডেন্ট ওবামা ও তার মায়ের জীবনের অনেক অজ্ঞাত অধ্যায় উঠে এসেছে। আছে জীবনের প্রতি ওবামার মায়ের প্রথাবিরোধী দৃষ্টিভঙ্গির...বিস্তারিত