ফিলিস্তিন রাষ্ট্রের পশ্চিম তীরে একটি রাজপথে দাঁড়িয়ে। পথটির নাম মাসার রোড। নামটি এসেছে মাসার ইব্রাহিম আল-খলিলী থেকে। অর্থাৎ ইব্রাহিমের পথ ও আল্লাহর বন্ধু। ছোট্ট করে বলা হয় মাসার। শুধু পশ্চিম তীরে নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এর বিস্তৃতি। এ পথ যুক্ত করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে। শুরু হয়েছে হযরত ইব্রাহিম (আঃ)-এর জন্মস্থান সানলিরুফা থেকে। তুরস্কের দক্ষিণ-পূর্ব এলাকায় এই সানলিরুফার অবস্থান। সেখান থেকে শুরু হয়ে রাস্তাটি এক বিশাল পথ পাড়ি দিয়েছে। তুরস্ক থেকে বেরিয়ে...বিস্তারিত
পাকিস্তানের অন্যতম শীর্ষ পদের অধিকারী হয়েও বাহুল্যহীন জীবন-যাপন করেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। ২০০৯-১০ সালের হিসাব অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ দুই কোটিরও কম। তার কোন নিজস্ব গাড়ি নেই। মুলতানের মুসলিম গিলানি কলোনিতে থাকা বাড়িটি ছাড়া আর কোন বাড়ি নেই পাক প্রধানমন্ত্রীর। মজার ব্যাপার হলো তিনি তার আয়ের অর্ধেকটা ব্যাংকে জমান। নির্বাচন উপলক্ষে সম্প্রতি নির্বাচন কমিশনে জমা দেয়া সম্পত্তির খতিয়ান থেকে এ তথ্য জানা যায়। গিলানির গত দুই বছরের হিসাবে তেমন পরিবর্তন আসেনি। ২০০৮-০৯ সালে তার সম্পদের পরিমাণ ছিল ১.৮৯...বিস্তারিত
শিশুদের মনস্তাত্তি্বক জগতের একটি মজার দিক তুলে ধরেছেন যুক্তরাজ্যের ক্যান্টারবারির ইউনিভার্সিটির গবেষকরা। তারা দেখেন, অধিকাংশ শিশুই পরীক্ষায় নকল কিংবা খেলাধুলায় ধোঁকাবাজি থেকে বিরত থাকে, যদি তারা বিশ্বাস করে যে এক অদৃশ্য রাজকন্যা তাদের ওপর নজর রাখছে। বেলফাস্টের ২৯ জন শিশুর ওপর চালানো গবেষণায় এ তথ্য পাওয়া যায়। এজন্য সব শিশু একটি জটিল খেলায় অংশ নেয়। সেই সঙ্গে তাদের বলা হয় অদৃশ্য এক রাজকন্যা অ্যালিসের কথা, যে কিনা খেলার সময় তাদের ওপরে নজর রাখছে। এরপর তাদের গোপনে ভিডিও করা হয়। দেখা...বিস্তারিত
স্পেনের বাসকিউ অঞ্চলে অবস্থিত ইজি জিমের গ্রাহক দিন দিন কমে যাচ্ছিল। ব্যবসা টিকিয়ে রাখতে তাই অদ্ভুত এক সেবার ঘোষণা দিয়েছে ব্যায়ামাগার কর্তৃপক্ষ। নগ্নতাপ্রিয় মানুষের জন্য বিনা পোশাকেই ব্যায়াম করার সুবিধা দিচ্ছে তারা। স্পেনের কোন শরীরচর্চা কেন্দ্রের জন্য এ ধরনের পদক্ষেপ এই প্রথম। তবে স্থানীয় দু'টি সুইমিংপুল প্রতি মাসের বিশেষ দিনে তাদের গ্রাহকদের জন্মদিনের পোশাকে সাঁতার কাটার সুযোগ দিচ্ছে। এমনটি একজন ইয়োগা শিক্ষক ও পোশাকবিহীন ইয়োগা চর্চার অফার দিয়েছেন। এছাড়া বাসকিউ অঞ্চলের প্রায় ১২টি সমুদ্র সৈকতে প্রচুর পোশাকবিহীন মানুষের আনাগোনা লক্ষ...বিস্তারিত