গরমের মৌসুম আসার সঙ্গে সঙ্গে রাজধানীসহ সারা দেশেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। প্রায় প্রতিদিনই রাজধানীর কলেরা হাসপাতালে ৪শ' থেকে ৫শ' জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। আমাদের দেশে গরমের সময় প্রতি বছরই ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়ে যায়। সাধারণত মানহীন খাবার, দূষিত পানি পান, অপরিচ্ছন্নতা এসব কারণেই ডায়রিয়ার প্রাদুর্ভাব হয়ে থাকে। গরমে পানিবাহিত ব্যাকটেরিয়ার বিস্তার বেড়ে যায়, এর জন্য খুব অল্প সময়ে এ রোগের প্রকোপ বিপজ্জনক মাত্রায় পেঁৗছে। সরকারি-বেসরকারি পর্যায়ে ডায়রিয়া প্রতিরোধে নানা ব্যবস্থা গ্রহণ করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।...বিস্তারিত