« পূর্ববর্তী সংবাদ |
 |
¦ |
|
|
| |
নাগিনীর ভয়ে চরমভাবে ভীত সন্ত্রস্ত আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। নাগিনীর ছোবল থেকে বাঁচতে সতর্ক বাণীও দিয়েছেন তিনি। বিএনপি-জামায়াতকে উদ্দেশ করে কামরুল ইসলাম বলেছেন, নাগিনীরা ছোবল মারার চেষ্টা করছে। এজন্য আইনজীবীদের অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। যেমনি করে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২২ এপ্রিল বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে সুধী সমাজের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।আইন প্রতিমন্ত্রী বলেন, ৭১'র পরাজিত শক্তি এদেশকে তালেবানী রাষ্ট্র বানাতে চায়। তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন তিনি।- নিজস্ব প্রতিবেদক