ঢাকা, মঙ্গলবার, ৩ মে ২০১১. ২০ বৈশাখ ১৪১৮, ২৮ জমাদিউল আউয়াল ১৪৩২

¦

অর্থের বিনিময়ে অবৈধভাবে সচিবালয়ে লোক প্রবেশ করানোর অপরাধে সুবেদার এনামুলকে সচিবালয় থেকে সরিয়ে দেয়া হয়েছে। এনামুল সচিবালয় ২ নম্বর গেটে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। গত ২৭ এপ্রিল বুধবার সরকারি এক আদেশে তাকে সচিবালয় থেকে প্রত্যাহার করে রাজারবাগ পুলিশ লাইনে ফিরিয়ে আনা হয় এবং ওই দিনই তিনি সচিবালয় থেকে রিলিজ নিয়েছেন। সচিবালয়ে অবৈধভাবে লোক প্রবেশ করানোসহ বিভিন্ন অপকর্ম নিয়ে ইতিপূর্বে সাপ্তাহিক শীর্ষ কাগজসহ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ ছাপা হয়। এরই প্রেক্ষিতে এনামুলকে সচিবালয় থেকে সরিয়ে দেয়া হয়।জানা যায়, সচিবালয়ে সুবেদার এনামুলের নেতৃত্বাধীন একটি সিন্ডিকেটের রমরমা পাস বাণিজ্য চলছিল। এ সিন্ডিকেটের সদস্যরা বেনামি পাস নিয়ে, সিস্নপের মাধ্যমে, এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে সিস্নপ ছাড়াই দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করাতো। বিনিময়ে তারা জনপ্রতি এক থেকে দেড়শ' টাকা করে উপরি নিত। পাস ছাড়া প্রবেশ করানোর বিধান না থাকলেও সিস্নপের মাধ্যমে সচিবালয়ে ২ নম্বর গেট দিয়ে লোক প্রবেশ করাতো। এ গেটে দায়িত্বরত সুবেদার এনামুল। এমনো দেখা গেছে, একজনকে প্রবেশ করানো সিস্নপে কয়েক জনকে প্রবেশ করাতো। সচিবালয়ে এ অবৈধ কর্মকা-ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ইতিপূর্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার অভিযোগ করা হয়েছে। মাস কয়েক আগে এনামুলের বিরুদ্ধে সচিবালয়ে টাকার বিনিময়ে লোক ঢুকানোসহ আরো অনেক গুরুতর অভিযোগ উঠে। ওই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও কার্যক্রম শুরু হয়। এ পরিস্থিতিতে তাকে ২/৩ দিন সচিবালয় গেটে ডিউটি করা থেকে বিরত রাখা হয়। সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে ম্যানেজ করে এনামুল স্বপদে নিয়োগ পেলেও অবশেষে তাকে সচিবালয় ছাড়তে হয়। প্রসঙ্গত, গত ১১ এপ্রিল সাপ্তাহিক শীর্ষ কাগজে প্রকাশিত সংখ্যায় নিরাপত্তা কর্মীদের তত্ত্বাবধানে সচিবালয়ে রমরমা পাস বাণিজ্য- শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনে এনামুলের নেতৃত্বাধীন সিন্ডিকেটের নানা অনিয়ম-দুর্নীতি তুলে ধরা হয়।সৌজন্যে- শীর্ষ নিউজ ডটকম



বিশেষ প্রতিবেদন - এর আরো খবর
ডিসিসি'র কচুরিপানা পরিষ্কারের নামে অর্থ লোপাট
টিসিবি কি সচল হবে?
ওরিয়নের আরেক দুর্নীতির নজির
অতিরিক্ত জেলা জজ পদে ১৩ বিচারকের পদোন্নতি কার্যকর হচ্ছে না যে কারণে
সরকার দলীয় ক্যাডার ও অসাধু কর্মকর্তাদের দৌরাত্ম্যে পিছিয়ে যাচ্ছে সরকারের উন্নয়ন কাজ
তত্ত্বাবধায়ক নিয়ে নতুন ফর্মুলায় বিতর্ক তুঙ্গে
গৃহায়নের ২৯ প্লট দখলের ঘটনা তদন্তের নির্দেশ : কমিটি গঠন
পদ্মা সেতুর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের নামে যা হচ্ছে হাবিবুল্লাহ ফাহাদ
হঠাৎ মুক্তিযোদ্ধাকে এবার চুক্তিভিত্তিক নিয়োগ!
রাজনৈতিক সভা-সমাবেশে ইমামদের ব্যবহার
দু'টি সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে রহস্য!
হৃদরোগ হাসপাতালে কর্মচারী নেতাদের দাপট
৪র্থ ও ৫ম শ্রেণীর সমাজ বইয়ে ভুল
৫ ইস্যুতে বিপাকে মহাজোট সরকার
পুলিশ পরিদর্শক ওমর ফারুকের দুর্নীতি অনুসন্ধানে দুদক
সম্ভাবনাময় গ্যাস ক্ষেত্র চলে যেতে পারে বিদেশি কোম্পানির হাতে
ভূমি মতিয়রের বিরুদ্ধে দুদকের মামলা
হোম ¦ শীর্ষ প্রতিবেদন ¦ কড়চা ¦ অপ্রিয় বচন ¦ বিশেষ প্রতিবেদন ¦ সদর-অন্দর ¦ ন্যায়-অন্যায় ¦ মুক্ত মঞ্চ ¦ কাছে দূরে ¦ বিজ্ঞান ও প্রযুক্তি ¦ খেলাধুলা ¦ আন্তর্জাতিক ¦ প্রবাস ¦ সুন্দর জীবনের জন্য ¦ রদবদল ¦ জানা-অজানা ¦ সম্পাদকীয়
2011 © Copyright to SheershaNews.Powered By : orangebd