ঢাকা, মঙ্গলবার, ৩ মে ২০১১. ২০ বৈশাখ ১৪১৮, ২৮ জমাদিউল আউয়াল ১৪৩২

¦
পরবর্তী সংবাদ »

২৮ কোটি ৮৪ লাখ ৫২ হাজার ৮৮ টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের ডিজিএম মো. আরশাদ হোসেন ও তার স্ত্রী লুবনা ইসলাম রনির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। গত সপ্তায় ডিএমপির ধানমন্ডি থানায় দুদকের সহকারী পরিচালক মো. ইব্রাহিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর-১০।মামলা দায়েরের ক্ষেত্রে দুদক কঠোর গোপনীয়তা রক্ষা করে। বিষয়টি নিয়ে দুদকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ ব্যাপারে রহস্যজনক ভূমিকা পালন করে। মামলা দায়েরের পরও এর তথ্য দিতে চায়নি দুর্নীতি কমিশন। এ ব্যাপারে মামলার বাদীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি কোনো সাড়া দেননি।এ ব্যাপারে ধানমন্ডি থানায় যোগাযোগ করা হলে এএসআই শহিদুল ইসলাম জানান, ২৮ কোটি ৮৪ লাখ ৫২ হাজার ৮৮ টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে পিজিসিবি'র ডিজিএম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে। মামলাটি দুদকই তদন্ত করবে বলে তিনি জানান।পুলিশ জানায়, পিজিসিবি'র ডিজিএম মো. আরশাদ হোসেন চাকরিকালে অফিসের তহবিল থেকে ২৮ কোটি ৮৪ লাখ ৫২ হাজার ৮৮ টাকা সরিয়ে তার ও স্ত্রী লুবনার নামে রাজধানীর বনানী এলাকায় এক কোটি ২৭ লাখ টাকায় আরবান নামে প্লট, ধানমন্ডি এলাকায় এক কোটি ১৫ লাখ টাকায় আরবান লোটাস নামে প্লট, মোহাম্মদপুর এলাকায় ৯৭ লাখ টাকায় ইয়াসিন ভিলাসহ রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক প্লট ও ফ্ল্যাট কিনেছেন। অফিসের তহবিল থেকে দুর্নীতি করে এই টাকা লোপাট করা হয়। এতে সহায়তা করেন তার স্ত্রী লুবনা ইসলাম। দুদকের এই মামলা দায়েরের আগে কর্তৃপক্ষ পিজিসিবি'র ডিজিএম ইব্রাহিমকে চাকরি থেকে বরখাস্ত করেছে।- নিজস্ব প্রতিবেদক



পরবর্তী সংবাদ »
শীর্ষ প্রতিবেদন - এর আরো খবর
যমুনা-বসুন্ধরার বন্ধুত্ব ভাঙছে?
ভূমি মতিয়রের বিরুদ্ধে দুদকের মামলা
দু'মূর্তি পাচারকারীসহ বিটিসিএল'র চার প্রকৌশলীর বিরুদ্ধে চার্জশিট
হোম ¦ শীর্ষ প্রতিবেদন ¦ কড়চা ¦ অপ্রিয় বচন ¦ বিশেষ প্রতিবেদন ¦ সদর-অন্দর ¦ ন্যায়-অন্যায় ¦ মুক্ত মঞ্চ ¦ কাছে দূরে ¦ বিজ্ঞান ও প্রযুক্তি ¦ খেলাধুলা ¦ আন্তর্জাতিক ¦ প্রবাস ¦ সুন্দর জীবনের জন্য ¦ রদবদল ¦ জানা-অজানা ¦ সম্পাদকীয়
2011 © Copyright to SheershaNews.Powered By : orangebd