|
 |
¦ |
|
|
| |
পাকিস্তানের অন্যতম শীর্ষ পদের অধিকারী হয়েও বাহুল্যহীন জীবন-যাপন করেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। ২০০৯-১০ সালের হিসাব অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ দুই কোটিরও কম। তার কোন নিজস্ব গাড়ি নেই। মুলতানের মুসলিম গিলানি কলোনিতে থাকা বাড়িটি ছাড়া আর কোন বাড়ি নেই পাক প্রধানমন্ত্রীর। মজার ব্যাপার হলো তিনি তার আয়ের অর্ধেকটা ব্যাংকে জমান। নির্বাচন উপলক্ষে সম্প্রতি নির্বাচন কমিশনে জমা দেয়া সম্পত্তির খতিয়ান থেকে এ তথ্য জানা যায়। গিলানির গত দুই বছরের হিসাবে তেমন পরিবর্তন আসেনি। ২০০৮-০৯ সালে তার সম্পদের পরিমাণ ছিল ১.৮৯ কোটি। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১.৯৫ কোটিতে। তার আয়ের একমাত্র উৎস হল বেতনের ৯.৭ লাখ টাকা। এর থেকে ৫.৭ লাখ টাকা তিনি প্রতি বছর ব্যাংকে জমা করেন। বাকি চার লাখ টাকায় চলেন পুরো বছর। গিলানির পেশ করা সাদামাঠা খতিয়ানে বিস্মিত পাকিস্তানের রাজনৈতিক মহল।