ঢাকা, মঙ্গলবার, ৩ মে ২০১১. ২০ বৈশাখ ১৪১৮, ২৮ জমাদিউল আউয়াল ১৪৩২

¦

লৌহ-কপাট ভেঙ্গে জেলে বন্দী বিএনপির নেতাকর্মীদের মুক্ত করার ঘোষণা দিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে কারাগারে আটক রাখা বিএনপির রাজবন্দীদের মুক্ত করা হবে। দ্রুত মুক্তি না দিলে, দেশের জনগণকে সাথে নিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে সরকার বিরোধী দুর্বার আন্দোলন করে কারাগারের লৌহ-কপাট ভেঙে তাদের বের করা হবে। ২৭ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে ঢাকাস্থ গোপালপুর উপজেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকার পানি, গ্যাস ও বিদ্যুৎ দিতে পারছে না। দেশে আইনের শাসন নেই। এমন অবস্থায় সরকারের নৈতিক অধিকার নেই ক্ষমতায় থাকার। দেশের জনগণ ধৈর্যহারা হয়ে পড়েছে। মানুষের সহ্যের সীমানা অতিক্রম করার আগে মধ্যবর্তী নির্বাচন দাবি করেন তিনি। তিনি আরো বলেন, অতীতের সকল স্বৈরশাসকের নির্যাতনের রেকর্ড বর্তমান সরকার অতিক্রম করেছে।মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকারের নির্যাতন গুয়ানতানামো কারাগারের নির্যাতনকে হার মানিয়েছে। বিএনপি'র রাজবন্দীদের উপর নানা ভাবে নির্যাতন করে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা স্বীকারোক্তি নেয়ার কুষড়যন্ত্র করছে সরকার।- নিজস্ব প্রতিবেদক



কড়চা - এর আরো খবর
কামরুলের নাগিনী ভীতি
উল্টো সুরে ইনু
তাজুল কার?
হুদা ভাবনা
আগামীতে আমিনীই ক্ষমতায়!
হানিফ বিব্রত
জাকারিয়া ছাত্রদলের কেউ নন
মতিয়া এখনো...
দুদু'র নতুন মিশন
হোম ¦ শীর্ষ প্রতিবেদন ¦ কড়চা ¦ অপ্রিয় বচন ¦ বিশেষ প্রতিবেদন ¦ সদর-অন্দর ¦ ন্যায়-অন্যায় ¦ মুক্ত মঞ্চ ¦ কাছে দূরে ¦ বিজ্ঞান ও প্রযুক্তি ¦ খেলাধুলা ¦ আন্তর্জাতিক ¦ প্রবাস ¦ সুন্দর জীবনের জন্য ¦ রদবদল ¦ জানা-অজানা ¦ সম্পাদকীয়
2011 © Copyright to SheershaNews.Powered By : orangebd